Advertise with us

শরীর দেখিয়ে ভাইরাল হইনি : সুবহা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরীর দেখিয়ে ভাইরাল হইনি : সুবহা

ঢালিউডের নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা। ‘ভাইরাল’ শব্দটি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনা জন্য ইতোমধ্যে তিনি ভাইরাল। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’।

‘ভাইরাল’ হওয়া নিয়ে বিভিন্ন সময়ই প্রশ্নের সম্মুখীন হন সুবহা। বিষয়টি নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন নায়িকা।

সুবহা বলেন, এখন সিনেমার জন্য ভাইরাল হয়েছি। কারণ এটা আমার প্রথম সিনেমা। এই সিনেমার জন্য আমি অনেক কষ্ট করেছি।

তিনি আরও বলেন, এর আগে যখন ভাইরাল হয়েছিলাম তখন কিন্তু শরীর দেখিয়ে ভাইরাল হইনি। সত্যি ঘটনা তুলে ধরে চোখের পানি ফেলে ভাইরাল হয়েছি। মানুষতো পয়সা খরচ করে, শরীর দেখিয়ে, হট ড্রেস পরে ভাইরাল হতে চায়। কিন্তু হতে পারে না।

নবাগত এই নায়িকা আরো বলেন, আমাকে যদি মানুষজন পছন্দ করে, ভালোবাসে, ফলো করে- তাহলে আমার কি করার আছে বলুন?

সবাইকে ‘বসন্ত বিকেল’ দেখার আহ্বান জানিয়ে সুবহা বলেন, সবার জন্য শুভকামনা। সবাই ‘বসন্ত বিকেল’ হলে গিয়ে দেখুন। আশা করি, আমার অভিনয় আপনাদের ভালো লাগবে।

প্রসঙ্গত, রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া