Advertise with us

শাবনূরের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাবনূরের রেকর্ড

ঢালিউডের দর্শকনন্দিত নায়িকা শাবনূর। যার অভিনয়ে আজও বুঁদ হয়ে আছেন সবাই। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বিয়ের পর রুপালি জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা। দীর্ঘ বিরতির পর অবশেষে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন তিনি।

এহতেশামের হাত ধরে ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। ‘চাঁদনি রাতে’ হিট না করলেও নজর কেড়েছিলেন তিনি। অকালপ্রয়াত অভিনেতা সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন ‘তোমাকে চাই’ অভিনেত্রী।

একসঙ্গে জুটি বেঁধে ১৪টি ছবিতে অভিনয় করেছিলেন সালমান-শাবনূর। সেসব ছবির বেশির ভাগ গানই জনপ্রিয়। পরে রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানসহ অনেকের সঙ্গেই জুটি বাঁধেন শাবনূর। তাঁদের সঙ্গেও শাবনূরের হিট ছবি রয়েছে, রয়েছে হিট গানও।

হিসাব করে দেখা গেছে, শাবনূরের ঠোঁটে ১০০টিরও বেশি গান ইউটিউবে পেয়েছে কোটির ওপরে ভিউ। ২০টি গানই রয়েছে পাঁচ কোটি ভিউয়ের ঘরে। এফ আই মানিকের ‘হৃদয়ের বন্ধন’ ছবির ‘বধূ বেশে কন্যা যখন এলোরে’ শাবনূর অভিনীত সর্বোচ্চ ভিউ পাওয়া গান—১৮ কোটি ৮৭ লাখের বেশি। মমতাজ ও রথীন্দ্রনাথ রায়ের গাওয়া গানটি ২০১৮ সালে অনুপম মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

এ ছাড়া ‘হৃদয় শুধু তোমার জন্য’ ছবির ‘ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়’, ‘তুমি বড় ভাগ্যবতী’ ছবির ‘পাখিরে ও পাখিরে’, ‘নাচনেওয়ালী’ ছবির ‘ছুঁইয়ো না ছুঁইয়ো না’ গানগুলোর প্রতিটিই পাঁচ কোটির বেশিবার দেখেছেন দর্শক। ‘খেয়া ঘাটের মাঝি’ ছবির ‘কোন কাননের ফুল গো তুমি’ ও ‘স্বপ্নের বাসর’ ছবির ‘কিছু কিছু মানুষের জীবনে’ গান দুটিও পাঁচ কোটি ভিউয়ের দ্বারপ্রান্তে। প্রথমটি দেখা হয়েছে চার কোটি ৯০ লাখ, দ্বিতীয়টি চার কোটি ৭৩ লাখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া