Advertise with us

শিবচরে এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবচরে এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ, আহত ৪

মাদারীপুরের শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ভাঙ্গাগামী লেনে মালবাহী তিনটি ট্রাকের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে। দুর্ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮ টার দিকে মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পর পর তিনটি ট্রাকের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যায় ট্রাক। চালকসহ আহত হয় চারজন। তবে নিহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে একটি লেনে।

শিবচর হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান জানান, মহাসড়কের ভাঙ্গাগামী লেনে সকালে একটি ট্রাক বিকল হয়ে গেলে ট্রাকটি থামানো ছিল সড়কের পাশে। ওই ট্রাকের পেছনে এসে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এবং তার পেছনেই আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে দুই ট্রাক চালক ও সহকারীসহ চারজন আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের খবর পাওয়া যায়নি। মহাসড়কে এখনো যানবাহন চলাচল ছিল। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া