Advertise with us

শ্রাবন্তীর কণ্ঠে গাওয়া গানের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। যিনি বাংলাদেশেও সমান জনপ্রিয়। তার অভিনয় দক্ষতার কথা ভক্তদের অজানা নয়। কিন্তু তিনি যে ভালো গানও করেন তা কি জানতেন?

শ্রাবন্তী এই মুহূর্তে দেবী চৌধুরানী ছবির জন্য রীতিমতো ময়দানে নেমে প্রস্তুতি নিচ্ছেন। ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতে ভোরবেলাই গুরুর কাছে পৌঁছে যাচ্ছেন। দেবী চৌধুরানী ছবিটি ইতিমধ্যেই চলে এসেছে আলোচনার কেন্দ্রে। এর মাাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তীর একটি গানের ভিডিও।

কী ভাবছেন অভিনয় ছেড়ে গানের দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়? না, এটি একটি পুরনো ভিডিও। জিতের সঙ্গে জোশ ছবিতে অভিনয় করেছিলেন। আর ছবিরই জনপ্রিয় গান খুঁজেছি তোকে গাইতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। শুধু গাানই গাইছেন না, সঙ্গে উদ্দাম নাচও। ভরা মঞ্চে সাহসী পারফরম্যান্সে তাক লাগালেন অভিনেত্রী।

ব্যক্তিগতজীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনবার বিয়ে ভাঙার পর সোশ্যাল মিডিয়ায় বারবার কটাক্ষের শিকার হতে হয় তাকে। তবে শ্রাবন্তীর সুরেলা কণ্ঠস্বরের প্রশংসা করেছে নেটপাড়া। একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন ভালো গায়িকাও বটে। খুঁজেছি তোকে গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এমনটাই মত নেটিজেনদের।

প্রসঙ্গত, শ্রাবন্তীর ক্যারিয়ারের বৃহস্পতিও একেবারে তুঙ্গে। জিতু কমলের সঙ্গে বাবুসোনা ও আমি আমার মতো দুইটি ছবিতে কাজ করলেন। এখন অপেক্ষা দেবী চৌধুরানীর শ্যুটিং শুরুর। আর দেবী চৌধুরানীর মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে একটা বিশেষ হোমওয়ার্কের প্রয়োজন। পর্দায় নিজেকে প্রমাণ করতে সোহাগ সেনের কাছে ওয়ার্কশপ করছেন শ্রাবন্তী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া