Advertise with us

সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন আবারও প্রতিষ্ঠিত না হয়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন আবারও প্রতিষ্ঠিত না হয়

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে এ কথা বলেন তিনি।

এ সময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য দলটির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে সভাপতিত্ব করছেন অধ্যাপক ড. আলী রীয়াজ। মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া