Advertise with us

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

বঙ্গোপসাগরে যেকোনো ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলায় সমুদ্রগামী জেলেদের সংখ্যা ৬৫ হাজার। এসব জেলে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবেন। এ সময় তাদের জন্য মাথাপিছু ৭৮ কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার।

তিনি আরও জানান, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া