Advertise with us

সাবেক প্রেমিকের হাড় ভাঙল বর্তমান প্রেমিক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পঞ্চগড়ে এক কিশোরীর সাবেক প্রেমিককে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দিয়েছেন ঐ কিশোরীর বর্তমান প্রেমিক। আহত ঐ ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের ভান্ডারু গ্রাম নতুন চাকলা এলাকায় এ ঘটনা ঘটে।

জনা গেছে, হামলা চালানো ঐ কিশোরের নাম সিফাত। আর আহত যুবক পঞ্চগড় সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে সুজন রহমান (২১)। পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। আগামী ২৭ আগস্ট পরীক্ষা রয়েছে তার। কিন্তু কোমরের হাড় ভেঙে যাওয়া এবং কিডনিতে মারাত্মক জখম হওয়ায় তার পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে সিফাত নামে এক কিশোর সুজন রহমানের সঙ্গে ‘প্রেমিকার অভিনয়’ করে মোবাইলে মেসেজের মাধ্যমে ডেকে নিয়ে মারধর করেন। এ সময় সিফাত কয়েকজন যুবককে নিয়ে সুজনকে লাঠি দিয়ে আঘাত করেন।

আহত সুজনের ভাই সোহাগ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘আমার ভাই এক বছর আগে ফুল নামে এক কিশোরীর সঙ্গে প্রেম করত। কিন্তু ফুল অন্য একজনের সঙ্গে মোবাইলে কথা বলায় সম্পর্ক বিচ্ছেদ হয়। সুজন ঢাকায় ওষুধের দোকানে চাকরি করছিল। শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বাড়িতে আসে। এরই মধ্যে সিফাত ডেকে নিয়ে ছোট ভাইকে হত্যার উদ্দেশে মারধর করে। এখন আমার ছোটভাই সুজনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হবে না।’

এ ঘটনায় সুজন রহমানের বাবা রফিকুল ইসলাম বুধবার (২৩ আগস্ট) বাদী হয়ে সিফাতসহ পাঁচজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাশিদুল আলম চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া