Advertise with us

সেন্ট মার্টিনে ধরা পড়ল ৩২ কেজির পোপা, দাম উঠল ৭ লাখ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেন্ট মার্টিনে ধরা পড়ল ৩২ কেজির পোপা, দাম উঠল ৭ লাখ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও বড় আকারের একটি পোপা মাছ। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ট্রলারে ধরা পড়ে বিশালদেহী মাছটি। ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে সাত লাখ টাকা।

ট্রলার মালিক আবদুল গণি জানান, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে তিনি আট মাঝিমাল্লা নিয়ে সাগরে যান।
সেন্ট মার্টিনের পূর্ব পাশে ট্রলার নোঙর করে ‘লাক্ষা জাল’ ফেলেন। ভোরে জাল তুলতেই ধরা পড়ে একটি পোপা মাছ ও মাঝারি আকারের একটি লাল পোয়া। পরে মাছ দুটি নিয়ে সেন্ট মার্টিন জেটির ফিশারিঘাটে আসেন।

তিনি বলেন, ‘এখন স্থানীয় এক ব্যবসায়ী সাত লাখ টাকা দিতে চাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া