Advertise with us

সেবা ও সাহসিকতার জন্য ‘র‍্যাব ডিজি পদক’ পেলেন ১২০ জন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেবা ও সাহসিকতার জন্য ‘র‍্যাব ডিজি পদক’ পেলেন ১২০ জন

সেবা ও সাহসিকতার জন্য র‌্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন সংস্থাটির ১২০ সদস্য। পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য এ পদক অর্জন করেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‌্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তাদের এ পদক তুলে দেন র‌্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।

বুধবার র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া