Advertise with us

স্বস্তিতে জ্যাকলিন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। সেই মামলায় সুকেশের সঙ্গে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। ঘটনার দু’বছর কেটে গেলেও বার বার আদালতে চক্কর কাটতে হচ্ছে জ্যাকলিনকে। বিদেশযাত্রার জন্য বার বার আদালতে আর্জিও জানাতে হয়েছে তাকে।

এবার দিল্লির একটি আদালত অভিনেত্রীকে বিদেশ যাওয়ার অনুমতি দিল। তবে সেখানে জামিনের শর্তে কিছু রদবদল করা হয়েছে।

২০২২ সালের ১৫ নভেম্বর বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিনের জামিন মঞ্জুর করেন। তখন আদালতের নির্দেশ ছিল, বিদেশে যাওয়ার আগে জ্যাকলিনকে বিশেষ অনুমতি নিতে হবে। কিন্তু এখন আদালত জানিয়েছে যে, এক জন অভিনেত্রী তার কাজের জন্য বিদেশযাত্রা করতেই পারেন। কিন্তু তার জন্য আগাম অনুমতিতে অনেকটাই সময় নষ্ট হয়। ফলে তা কারও পেশার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাই আদালত জ্যাকলিনের বিদেশযাত্রা মঞ্জুর করেছে।

তবে বলা হয়েছে, বিদেশযাত্রার অন্তত তিন দিন আগে জ্যাকলিনকে আদালত এবং ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র কাছে তা জানাতে হবে।

মামলার শেষ শুনানিতে বিচালক শৈলেন্দ্র মালিক বলেন, ‘এই পরিস্থিতিতে আগাম অনুমতি নেওয়া অনেক সমসেয়ই সময়সাপেক্ষ এবং তার ফলে কারও কাজও হাতছাড়া হতে পারে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া