Advertise with us

হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শাহ আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শাহ আলম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলার আসামি মো. শাহ আলম ওরফে পা কাটা আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে গৌরীপুর তদন্তকেন্দ্র পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম ওই গ্রামের পোদ্দার বাড়ির মৃত বজলু মিয়ার ছেলে এবং জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি। আজ শনিবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে।’ সে এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।

দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দলোনের হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে আজ সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া