Advertise with us

২৪ ঘণ্টায় করোনায় এক মৃত্যু, আক্রান্ত ১৮

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ ঘণ্টায় করোনায় এক মৃত্যু, আক্রান্ত ১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে এক হাজার ৪৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮ জন। শনাক্তের হার ১ দশমিক ২০ শতাংশ।

এদিকে গতকাল শনাক্তের হার ছিল দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৭১ হাজার ২০৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ১ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৩ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার শনাক্তের হার ছিল দশমিক ৫৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ২৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৭ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া