Advertise with us

৫ ঘণ্টা বন্ধ পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ ঘণ্টা বন্ধ পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।

রোববার সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, শনিবার রাত ৩টা থেকে এ রুটে ফের চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া