নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জাতীয় গনতান্ত্রিক পার্টি (জাগপা)।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে দলটির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এই বিপ্লবের মূল চরিত্র ছিল জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনী ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। জনগণের সেই অকৃত্রিম ভালোবাসা ও আস্থার কারণেই তিনি মহানায়কে পরিণত হন। ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছিল, জাতি পেয়েছিল নতুন দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন জাগপার মহাসচিব জাকির হোসেন রিয়াজ, প্রেসিডিয়াম সদস্য রকিব উদ্দিন চৌধুরী মুন্না, সহ-সভাপতি, এম এ ওহাব, যুগ্ম মহাসচিব রোকন উদ্দিন হাজারী, জহিরুল ইসলাম, সাংগঠনি সম্পাদক মাহফুজুর রহমান, এম এ খালেকসহ জাগপার নেতাকর্মীরা।