Advertise with us

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর যমুনা নদীতে ভাসমান অবস্থায় জলিল শেখ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামের পাশের নদীতে মরদেহটি উদ্ধার করেন পরিবারের সদস্যরা। মৃত জলিল শেখ তারতা পাড়া এলাকার অছ শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক।

স্থানীয়রা জানান, জলিল শেখ দুই দিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোজাখুঁজি করেও তাকে পাননি। সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জানতে পারে পরিবারের লোকজন মরদেহটি দাফন করে ফেলেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া