Advertise with us

আইপিডিসি ও আমাদের প্রপার্টিজের সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিডিসি ও আমাদের প্রপার্টিজের সমঝোতা স্মারক

আবাসন ক্রেতাদের জন্য গৃহঋণ সুবিধা আরো সহজলভ্য ও আকর্ষণীয় করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আমাদের প্রপার্টিজ।

আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং আমাদের প্রপার্টিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় আইপিডিসি ফাইন্যান্সের গ্রাহকরা আমাদের প্রপার্টিজের নির্বাচিত আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনলে বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় বুকিং অফার, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। এসব সুবিধা প্রযোজ্য শর্তসাপেক্ষে দেয়া হবে।

এছাড়া আবাসন ক্রয় প্রক্রিয়াকে আরো সহজ করতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও গ্রাহক সম্পৃক্ত উদ্যোগ পরিচালনা করবে। প্রতিষ্ঠান দুটির দাবি, এ অংশীদারত্বের মাধ্যমে সম্পত্তি নির্বাচন থেকে গৃহঋণ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আরো সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।

আইপিডিসি ফাইন্যান্স জানায়, এ উদ্যোগ উদ্ভাবনী ও সহজলভ্য আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতিকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি ক্রমবর্ধমান আবাসন চাহিদা পূরণে গ্রাহকদের জন্য মূল্য সংযোজনকারী সেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানের যৌথ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া