নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংগঠনের এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের ডেমরা সার্কেল পরিদর্শক মো. ফজলুল হককে আহ্বায়ক এবং গাজীপুরে কর্মরত পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞাকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক ও বর্তমানে ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই ঢাকার শান্তিনগরে স্কাই ভিউ রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্যদের এবং মোবাইল ফোনের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জেলা থেকে পরিদর্শক এবং উপপরিদর্শকদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।
৪১ সদস্যবিশিষ্ট এই কমিটি অ্যাসোসিয়েশনের কার্যক্রমে গতিশীল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।