Advertise with us

আবারও বাইডেনের বাড়িতে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও বাইডেনের বাড়িতে তল্লাশি

গোপন নথির সন্ধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ার অঙ্গরাজ্যের বাড়িতে ফের তল্লাশি চালিয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গত বুধবারের এই তল্লাশিতে নতুন কোনো গোপন নথি উদ্ধার করা হয়নি।

জো বাইডেনের আইনজীবী জানিয়েছেন, প্রেসিডেন্টের সম্পূর্ণ সম্মতি নিয়ে অভিযান চালিয়েছে এফবিআই। তা আকস্মিক কোনো তল্লাশি ছিল না। এর আগের অভিযানের ক্ষেত্রেও এ ধরনের কথাই বলা হয়েছিল। রাষ্ট্রীয় গোপন নথি কাজ শেষে জাতীয় মহাফেজখানায় (আর্কাইভ) জমা না দেওয়ার অভিযোগে বর্তমানে জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এফবিআই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া