Advertise with us

ঈদের ৩ দিন উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে ঈদের তিনদিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানো নিষেধ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

রোববার রাত ১০টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে পবিত্র ঈদ-উল-আজহার আগের দিন, ঈদ-উল-আজহার দিন এবং পরের দিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চশব্দে সাউন্ড বক্স, লাউড স্পীকার বাজানো, অশ্লীলভাবে নাচ-গান করা, আতশবাজি ফোটানো, পটকা ক্রয়-বিক্রয়, পোড়ানোসহ সব ধরনের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয় গণবিজ্ঞপ্তিতে।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, গত ঈদ-উল ফিতরের দিন শৃঙ্খলা রাখতে এমন ব্যবস্থা নেয়া হয়েছিল। এবারো ঈদুল আজহার তিনদিন এ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া