Advertise with us

কিম জংয়ের স্ত্রীর গলায় ‘ক্ষেপণাস্ত্রের’ নেকলেস!

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিম জংয়ের স্ত্রীর গলায় ‘ক্ষেপণাস্ত্রের’ নেকলেস!

প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হন উত্তর কোরিয়ার বহুল আলোচিত শাসক কিং জম উন। এছাড়া পারমাণবিক অস্ত্রের সম্ভার নিয়ে শত্রুপক্ষকে হুঁশিয়ারিও দেন তিনি। এবার দেশের সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্রের আদলে নেকলেস পরে নজর কাড়লেন তারই স্ত্রী।

বুধবার রাতে পিয়ংইয়ংয়ে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার সামরিক সম্ভারের প্রদর্শনী করা হয়। অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে দেশটি। আগামী দিনে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালাতে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

কুচকাওয়াজে বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ঘিরে খোশমেজাজেই দেখা গেছে কিমকে। সে সময়েই এই একনায়কের স্ত্রী রি সোল জু’র গলায় ক্ষেপনাস্ত্রের নেকলেস দেখা গেছে।

এসময় নজর কেড়েছেন কিমের কন্যা কিম জু এই-ও। সে দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবিও তুলেছেন ১০ বছর বয়সী কিমের এই কন্যা।

আগামী দিনে কিমের কন্যার হাতেই থাকতে পারে সে দেশের রাশ, এমন জল্পনাও ছড়িয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর পাশাপাশি বাড়তি নজর কেড়েছে কিমের স্ত্রী রি সোল জু’র গলার নেকলেস। ক্ষেপণাস্ত্র সদৃশ্য নেকলেসটির কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামেও এসেছেন তিনি। সূত্র: ডেইলি মেইল, মিরর অনলাইন, দ্য টেলিগ্রাফ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া