Advertise with us

কোনও ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না : রাকিব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোনও ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না : রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পেছনেষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুক পোস্টে এমনটা জানান। তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন।

আজ সোমবার তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট দিয়ে রাকিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল।
এখন আবারো ডিজেবল করে দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোনও ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না ইনশাআল্লাহ।

ছাত্রদলের একজন সদস্য বলছেন, বাংলাদেশ বিরোধীরা কখনোই বিজয় হতে পারে না।
বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুগণ আপনারাই পারেন স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে। যাতে তারা আর কখনোই মাথা উঁচু করে দাঁড়িয়ে না থাকতে পারে। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশের পক্ষে থাকা প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেলকে ভোট দিয়ে সুন্দর বাংলাদেশ গঠনের শপথ নিয়ে আগামী দিনের পথ চলাতে সাহায্য করুন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া