Advertise with us

ট্রেনের আসন হেলানোয় বড় অঙ্কের জরিমানা দিলেন যাত্রী!

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রেনের আসন হেলানোয় বড় অঙ্কের জরিমানা দিলেন যাত্রী!

বাস বা ট্রেনে যাতায়াতের সময় সামনের ব্যক্তি তার আসন বেশি পেছনে হেলিয়ে দিলে তা অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এ কারণে জরিমানার শিকার হওয়া বোধ হয় অতি বিরল ব্যাপার। এ রকম একটি ঘটনাই ঘটেছে চীনের হুনান প্রদেশে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে ঘটা এ রকমের একটি ঘটনার জরিমানাসংক্রান্ত আদালতের নথি প্রকাশিত হয়েছে মাত্র কয়েক দিন আগে।

জানা গেছে, এ ঘটনায় ওয়াং (পুরো নাম প্রকাশ করা হয়নি) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রের ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ওয়াং উহান শহরের মধ্য দিয়ে যাওয়া এক ট্রেনের যাত্রী ছিলেন। নিজের আসনের সামনের ছোট টেবিলে ল্যাপটপ রেখে কাজ করছিলেন তিনি। এ সময় সামনের আসনে বসা যাত্রী লিউ কোনো কথাবার্তা ছাড়াই সিট পেছনে হেলিয়ে দেন। এর ফলে ভেঙে যায় ওয়াংয়ের ল্যাপটপের স্ক্রিন।

পরে নিজের ল্যাপটপ মেরামত করিয়ে সারাইয়ের খরচের জন্য লিউয়ের নামে মামলা ঠুকে দেন ওয়াং। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন ৬৮৫ ডলার।

আদালত অবশ্য রায়ে জানান, যা ঘটেছে তার জন্য দুই পক্ষই আংশিকভাবে দায়ী। লিউয়ের দোষ তিনি না বলে নিজের আসন হেলিয়ে দিয়েছেন। অন্যদিকে ওয়াংয়ের দোষ হলো তিনি আরো সতর্ক ছিলেন না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া