Advertise with us

ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ন্যাশনাল ফিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পর্ষদ সভা ৪ আগস্ট বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ন্যাশনাল ফিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ২ পয়সায়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল ফিডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ পয়সা, যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭১ পয়সা।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ন্যাশনাল ফিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ পয়সা।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিডের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০ কোটি ২২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৩২৪। এর ৩০ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৬২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া