Advertise with us

বিজিবির পোশাক ও দেশি অস্ত্রসহ আটক যুবক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজিবির পোশাক ও দেশি অস্ত্রসহ আটক যুবক

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় ডাকাতির অভিযোগে উজ্জ্বল (৩৫) নামের এক যুবককে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ জুলাই) রাতে শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ জুলাই) সকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক উজ্জ্বল বেনাপোল পোর্ট থানা এলাকার গোগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ষষ্টিতলা এলাকার ওই তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে।
এসময় অভিযুক্তের ফ্ল্যাট তল্লাশি করে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর পোশাক পরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও রাস্তায় ডাকাতি করে আসছিলেন বলে একাধিক অভিযোগ রয়েছে।

যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, উজ্জ্বলের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া