Advertise with us

৩৪ অপরাধে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তার অপরাধমূলক কাজের জন্য দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে নিউইয়র্কের একটি আদালতে। মোট ৩৪টি অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়।

মার্কিন ইতিহাসে ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম রাষ্ট্রপতি ট্রাম্প। আদালতের বিচারক আগামী ১১ জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ১২ জুরির উপস্থিতিতে আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন।

জানা যায়, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঐ সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন।

এ অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সবগুলো অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ বছরের জেল হতে পারে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প (৭৭) অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। নিজেকে নির্দোষ দাবি করে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘এটি অপমানজনক। এটি একটা সাজানো মামলা, যেটি পরিচালনা করেছেন একজন দুর্নীতিবাজ বিচারক।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া