Advertise with us

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণীর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণীর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মিম (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) সকালে স্থানীয় বউবাজার রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই নুর আলম হোসেন জানান, নিহত মিম টঙ্গীর বউবাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় বসবাস করে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

তিনি আরো জানান, সকাল ১০টার দিকে বউবাজার এলাকা দিয়ে ট্রেন লাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন মিম। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া