Advertise with us

আল নাসরে রোনালদোর ক্ষমতা কি আরো বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আল নাসরে রোনালদোর ক্ষমতা কি আরো বাড়ছে

আল নাসর ক্লাবে নিজের প্রভাব কাজে লাগিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ক্লাবের ট্রান্সফার বা দলবদলের ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ বাতিলের দাবি তুলেছেন।
পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্বদেশি মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর জন্য নিজে উদ্যোগী হয়েছেন।

গোল ডট কমের প্রতিবেদন অনুযায়ী, আল নাসরের ভবিষ্যৎ প্রকল্প সঠিক পথে রাখতে এবং নতুন মৌসুমের পুনর্গঠন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ক্লাব ব্যবস্থাপনায় নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির মূল দাবি, ক্লাবের দলবদল প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক হস্তক্ষেপ চলবে না। ক্রীড়া পরিচালক সিমেউ ও নির্বাহী পরিচালক সেমেদুর জুটিকে দলবদলের বিষয়ে পূর্ণ স্বাধীনতা ও নিরঙ্কুশ ক্ষমতা দিতে হবে।

কোনো ধরনের অভ্যন্তরীণ বাধা ছাড়াই কেবল কৌশলগত মানদণ্ডের ভিত্তিতে খেলোয়াড় কেনা-বেচা নিশ্চিত করতেই এই কড়াকড়ি রোনালদোর।

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজকে দলে টানার জন্য জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে আল নাসর। ব্রুনোর আর্থিক চাহিদা ও দলবদলের প্রাথমিক অবস্থা জানতে আনুষ্ঠানিক যোগাযোগের পরিকল্পনা করছেন সৌদি ক্লাবটির কর্তারা।

ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা আটকে থাকায় সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছেন রোনালদো।
সৌদি প্রো লিগ প্রকল্পের ভবিষ্যৎ বুঝিয়ে নিজ দেশের সতীর্থকে আল নাসরে আসার জন্য তিনি নাকি নিজেই রাজি করাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া