Advertise with us

এ-চালান সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এ-চালান সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

সরকারি রাজস্ব আদায়ে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং এ-চালান কার্যক্রমে দক্ষতা বাড়াতে ‘এ-চালান বিজনেস একুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘অটোমেটেড চালান ব্যবস্থা (এ-চালান) সরকারি রাজস্ব আহরণকে আরো সহজ, স্বচ্ছ ও গতিশীল করেছে। এ সেবার কার্যকর বাস্তবায়নে ব্যাংক খাতের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দিনব্যাপী কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিশেষজ্ঞরা বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেন। রিসোর্স পারসন হিসেবে অংশ নেন সিনিয়র ফাংশনাল কনসালট্যান্ট একেএম মুখলেছুর রহমান, সিনিয়র আইটি কনসালট্যান্ট শরিফুর রহমান এবং জুনিয়র কনসালট্যান্ট মো. জোবায়ের আহাম্মদ। তারা এ-চালান বাস্তবায়ন কাঠামো, কোর ব্যাংকিং সিস্টেমের সঙ্গে কারিগরি সমন্বয়, নিরাপত্তা প্রটোকল এবং সরাসরি এ-চালান ইস্যুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চিফ বিজনেস অফিসার, চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, হেড অব ট্রেজারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন ও মতামত গ্রহণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়। ব্যাংকটির প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে এ-চালান সেবা পরিচালনায় কর্মকর্তাদের দক্ষতা বাড়বে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল রাজস্ব পরিশোধ ব্যবস্থা আরো কার্যকর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া