Advertise with us

মরিচের দামে বড় লাফ, কেজি ৪০০ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মরিচের দামে বড় লাফ, কেজি ৪০০ টাকা

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সবজির ক্ষেতে পচন ধরেছে। আর এতেই সবজির উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।
এ কারণে হাট-বাজারে সবজির দামও বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি ৩৬০ টাকা থেকে ৪০০ টাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা সদর বাজার ও তারাকান্দি বাজারসহ উপজেলার সব খুচরা বাজারে এ চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৮০ থেকে ২০০ টাকা।

পাকুন্দিয়া পৌরবাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার সব সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। ফলে বাজারে কাঁচামরিচসহ বেশিরভাগ সবজির সরবরাহ কমে গেছে। সরবরাহ স্বাভাবিক না হলে সবজির দাম আগামীতে আরো বাড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া