Advertise with us

ঢামেকের বিভিন্ন স্থান থেকে ৩ মাসে ২৭ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢামেকের বিভিন্ন স্থান থেকে ৩ মাসে ২৭ মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে তিন মাসে মোট ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের সিংহভাগই ভাসমান ও ছিন্নমূল মানুষদের।
তবে এর মধ্যে দুই-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে। পুলিশ সে বিষয়ে তদন্ত করছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ সোমবার (২৭ জুলাই) ঢামেক হাসপাতাল এলাকা থেকে থেকে দুই নারীর মরদেহ উদ্ধার হয়।
এমন ঘটনা কমাতে পুলিশ এবং হাসপাতালের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, এসব ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করা জরুরি। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে রেখেই সমন্বিত উদ্যোগ নিতে হবে পুলিশকে।

শুধু সোমবারের দুই নারীর মরদেহ উদ্ধারের ঘটনাই নয়।
গেল মে মাসে হাসপাতালটির বিভিন্ন জায়গায় ১১টি মরদেহ পাওয়া যায়। জুন মাসে উদ্ধার হয়েছিল ৯টি এবং জুলাইতে ৭টি মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হাসপাতালের যে সমস্ত জায়গা সাধারণত সাধারণ মানুষের নজরদারির বাইরে থাকে—যেমন নির্জন গলি, অন্ধকারাচ্ছন্ন কোণ, যেসব স্থানে মানুষের আনাগোনা কম, সেসব স্থান থেকেই এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

তিন মাসে ২৫টির বেশি অজ্ঞাত মরদেহ পাওয়ার কথা জানিয়ে হাসপাতালের একজন কর্মী বলেন, যেসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে সেসব মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, যেসব স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেসব স্থান মানুষের নজরের বাইরেই থাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া