নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
ক্যারিয়ারে অনেক পজিশনে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। এর মধ্যে নিশ্চয়ই বিশেষ তিন সংস্করণে অলরাউন্ডারের শীর্ষ পদে আসীন হওয়া।
বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
তবে এবার বিব্রতকর এক রেকর্ডে নাম তুলেছেন সাকিব। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ‘ডাক’ মারার কীর্তি গড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ‘ডাকের রাজার’ নামের পাশে এখন সংখ্যা হচ্ছে ৩৩টি।
এত দিন সৌম্য সরকারের সঙ্গে যৌথভাবে ৩২ ডাক মেরে চূড়ায় ছিলেন সাকিব। গতকাল ডাম্বুলায় সৌম্যকে ছাড়িয়ে যান বাঁ-হাতি ব্যাটার। জাফনা কিংসের হয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে ‘গোল্ডেন ডাক’ মারেন তিনি। রানের খাতা খোলার আগেই তাকে ড্রেসিংরুমের পথ দেখান গল গ্যালান্টসের স্পিনার থারিন্দু রত্নানায়েকে।
তাতে ইংল্যান্ডের সাবেক ব্যাটার মঈন আলির পাশে বসেন সাকিব। বাঁ-হাতি ব্যাটারই এখন ডাক সংখ্যা ৩৩। বিশ্ব ক্রিকেটে তাদের সামনে অবশ্য আরো আটজন আছেন। ৫৪ ডাকে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার সুনীল নারাইন।