নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সীমান্তবর্তী চর গোবরা গোপালগঞ্জ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে প্রায় ৫৪ জন যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস যাচ্ছিল। ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের কয়েকটি সরকারি গাছে ধাক্কা মেরে খাড়ে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের ছাদের একটি অংশ ছিটকে যায়।
এতে বাসটির চালকসহ অন্তত ৫০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আট জন যাত্রী।
বাকি যাত্রারী সামান্য আহত হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় আনা হয়েছে। যেহেত দুর্ঘটনায় কেউ মারা যায়নি। সেহেতু পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।