Advertise with us

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন ইউসিবির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন ইউসিবির কর্মীরা

দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় একদিনের বেতন দিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীরা।

এ তহবিল থেকে চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে ব্যাংকটি। ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

কয়েকদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ঘরবাড়ি, কৃষিজমি, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে ইউসিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যাংকটি।

সম্প্রতি চট্টগ্রামের রাউজানের গহিড়া এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন ইউসিবির কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান। রাউজানের পাশাপাশি দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবির কর্মীরা।

ইউসিবি জানায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ব্যাংকটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া