Advertise with us

শিবচরে বিট পুলিশিং সভায় ছাত্র হত্যা মামলার আসামি!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবচরে বিট পুলিশিং সভায় ছাত্র হত্যা মামলার আসামি!

মাদারীপুর জেলার শিবচরে বিট পুলিশিং সভায় ছাত্র হত্যা মামলার এক আসামিকে পুলিশের পাশেই বসে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার কুতুবপুর বাজারে বিট পুলিশিং এর মাদক বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের পাশে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়ন সদস্য আজাহার হাওলাদারকে বসে থাকতে দেখা গেছে।
যিনি ছাত্র হত্যা মামলায় কারাদণ্ড ভোগ করেছেন এবং কিছুদিন আগে গাড়ি পোড়ানো মামলার আসামি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিট পুলিশিং সভায় শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান এবং উপ-পরিদর্শক রিয়াজুর রহমানসহ শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) সদস্য আজাহার হাওলাদার ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) সভাপতি সামাদ মাদবর সামুর উপস্থিত ছিলেন।

জানতে চাইলে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাকাউল বিল্লাহ বকুল জমাদ্দার জানান, পুলিশের মতবিনিময় সভার বিষয়ে আমরা কিছুই জানতাম না।
পরে শুনি মাদক নিয়ে পুলিশের বিনিময় সভা হয়েছে। সেখানে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা ছিলেন এবং তাদের মধ্যে একজন ছাত্র হত্যামামলার আসামিও ছিল। এটা দুঃখজনক!

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আজিজুল মোড়ল বলেন,তাদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা করে, এটা কিভাবে সম্ভব! যাদের থাকার কথা জেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বসে মিটিং করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

জানতে চাইলে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর রহমান বলেন, আমরা বিট পুলিশিং সভা করেছিলাম। সেখানে আমরা নতুন। সভায় কে বা কারা ছিল তাদের ভালোভাবে চিনি না। এ বিষয়ে ওসির সাথে কথা বলেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার আসামির উপস্থিতি বিষয়টি খুবই লজ্জাজনক। শিবচর থানা থেকে যারা গিয়েছে তারা দুইজনই নতুন। একজন তদন্ত ওসি রাকিবুল হাসান, যিনি থানায় নতুন এসেছেন ও অপরজন কুতুবপুরের নতুন বিট অফিসার রিয়াজুর রহমান। তাকে অল্প ক’দিন হলো দায়িত্ব দেয়া হয়েছে। তবে বিষয়টি আমি দেখছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া