Advertise with us

ভিডিও নয়, অ্যাকশন চায় শিক্ষার্থীরা, মোদিকে রাহুল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিডিও নয়, অ্যাকশন চায় শিক্ষার্থীরা, মোদিকে রাহুল

শিক্ষার্থীরা যখন এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও নিয়ে ব্যস্ততার তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

শনিবার দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন ও অনশনে অংশ নেয়া শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী আজকাল গভীর রাতে ভিডিও তৈরিতে ব্যস্ত।
তিনি বলছেন যে তিনি পরামর্শের জন্য কৃতজ্ঞ। কিন্তু শিক্ষার্থীরা অ্যাকশন চায়, আশ্বাস নয়। প্রধানমন্ত্রীর উচিত পদক্ষেপ নেওয়া এবং ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা।’

গত বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামে এক ভিডিওতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আশ্বাস দেন।
সেই ভিডিও ২৪ ঘণ্টায় ৩০ কোটি ৩০ লাখ ভিউ নিয়ে বিশ্বরেকর্ড গড়লে শুক্রবার মধ্যরাতে আরেক ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে যন্তর মন্তরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। গত ২৮ জুন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করলে আন্দোলন নতুন গতি পায়। পরে শিক্ষার্থীদের অনেকেও অনশনে যোগ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া