Advertise with us

জরুরি কল লঞ্চে, রোগীকে হাসপাতালে পৌঁছে দিল কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জরুরি কল লঞ্চে, রোগীকে হাসপাতালে পৌঁছে দিল কোস্টগার্ড

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে এ সহায়তা দেয়।

শনিবার (২৫ জুলাই) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুর ২টার দিকে এক নারী তার অসুস্থ স্বামীকে উন্নত চিকিৎসার জন্য “এম ভি রফ রফ-৭” নামে যাত্রীবাহী লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
বিকেল ৩টার দিকে লঞ্চটি ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়। পরে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্টগার্ডের বোটে করে সদরঘাটে আনা হয়।
সেখান থেকে গাড়িতে করে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া