শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউএপিতে স্প্রিং-২০২৬ শিক্ষার্থীদের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউএপিতে স্প্রিং-২০২৬ শিক্ষার্থীদের নবীনবরণ

রবিবার (২৬ জুলাই) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর গ্রীন রোডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আলমজেব ফারজাদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইসড প্রফেসর অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ম্যাক হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।

প্রধান অতিথি আলমজেব ফারজাদ আহমেদ নবীন শিক্ষার্থীদের ইউএপি পরিবারে স্বাগত জানিয়ে শৃঙ্খলা, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ট্রাস্টি বোর্ডের সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের জ্ঞান অনুসন্ধানে কৌতূহলী হওয়ার, সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলার এবং বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন। সৈয়দ এরশাদ আহমেদ একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব, দলগত কাজ ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া শিক্ষা ও গবেষণার সুযোগ কাজে লাগিয়ে শৃঙ্খলা, সততা এবং আজীবন শেখার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউএপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. অলোক কুমার সাহা এবং শিক্ষার্থী কল্যাণ অধিদপ্তরের (ডিএসডব্লিউ) ভারপ্রাপ্ত পরিচালক মো. মোহাম্মদ রাকিব নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, বিভিন্ন ক্লাব ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া