Advertise with us

বাধ্যতামূলক অবসরে যুগ্ম সচিব মতিউল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাধ্যতামূলক অবসরে যুগ্ম সচিব মতিউল ইসলাম চৌধুরী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) মো. মতিউল ইসলাম চৌধুরীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. মতিউল ইসলাম চৌধুরীর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে।

বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, মো. মতিউল ইসলাম চৌধুরী ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া