Advertise with us

কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী নাদির বেগ আলমকে সভাপতি এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া লিটনকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কেআইবি কনফারেন্স হলে ৩১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন কেআইবি প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়ির সহ-সভাপতি মো. কামরুজ্জামান লিটু, সহ-সভাপতি আব্দুর রউফ রুবেল, সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি মো. আব্দুর রায়হান সবুজ, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান বিপ্লব, অর্থ সম্পাদক মো: গোলাম রব্বানী বসুনীয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুর রহমান সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফরহাদ উল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. হোসেন মো. সায়েম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা লিমন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: উম্মে কুলসুম, প্রচার সম্পাদক মাহফুজার রহমান মন্ডল, দপ্তর সম্পাদক মো. জেনারুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আবু হানিফ জাকারিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোরশালিন বাবু, আপ্যায়ণ সম্পাদক জোবায়দুর রহমান হিরা, সহ-আপ্যায়ন সম্পাদক-মো. আলমগীর, খেলাধুলা বিষয়ক সম্পাদক ভানু গোপাল রায় এবং কর্মসংস্থান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রোকন আজিজ।

নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুর রউফ সুজা, মোঃ মামুনুর রশিদ, সারওয়ার আহমেদ বাবু, এমএএইচ জাকারিয়া, মো. জাহিদ সরোয়ার এবং ফারুক শাহ।

কার্যনির্বাহী কমিটি ছাড়াও সভায় ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টারা হলেন- মো. মোদাব্বের হোসেন, মো. মোশাররফ হোসেন, মো. আজিজুল ইসলাম, হাবিব মো. হালিমুজ্জামান (দিলীপ), অধ্যাপক বাবুল আনোয়ার, মো. শরিফুর রহমান, মামুনুর রশিদ মামুন (মাজু), অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, মুহাম্মদ আমিনুর রহমান, অ্যাডভোকেট আশেকুল হক দুলাল, মো. মোসায়েক উদ্দিন, জগদীশ চন্দ্র রায়, আহসান হাবিব লেলিন এবং আসরাউল ইসলাম।

সভায় বক্তারা রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পেশাজীবী, ব্যবসায়ী ও কর্মজীবীদের সর্বাঙ্গীন কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে নতুন নেতৃত্ব কাজ করবে আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি নাদির বেগ আলম ও সাধারণ সম্পাদক ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া লিটন সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকাকে একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া