Advertise with us

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছে থেকে ১৩০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেনসিডিল, ৬৮৪১ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল ও ৬৭ কেজি ২৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া