শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আচরণবিধি ভাঙায় লিটন ও মেহেদীকে শাস্তি দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আচরণবিধি ভাঙায় লিটন ও মেহেদীকে শাস্তি দিল বিসিবি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন দাস ও শেখ মেহেদীকে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি।

লিটনের বিরুদ্ধে বিসিবিকে না জানিয়ে চীনে যাওয়ায় এবং মেহেদীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ জানানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর এই শাস্তির প্রস্তাব করে বিসিবি। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ও শৃঙ্খলা কমিটির সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।

সিরাজউদ্দীন বলেছেন, ‘ওদের (লিটন ও মেহেদী) শাস্তি এখন ডিসক্লোজ না করলে ভালো হবে। যেহেতু এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয়।
লিটনকে কিছু আর্থিক জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। শেখ মেহেদীর ক্ষেত্রেও তাই। তবে লিটনের চেয়ে শেখ মেহেদীর জরিমানার পরিমাণ বেশি।’

জিম্বাবুয়ে থেকে ফিরে গতকাল (২২ জুলাই) সন্ধ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে মেহেদী তার বিরুদ্ধে ওঠা আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া