Advertise with us

অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস: ডা. শারমিনকে কৈফিয়ত তলব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস: ডা. শারমিনকে কৈফিয়ত তলব

অফিস টাইমে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. শারমিন জাহান সোমাকে কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (২ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু নাইম মো. ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ কৈফিয়ত তলব করা হয়েছে।

এতে বলা হয়, রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কর্তৃক ভেদরগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকে (ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক) আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা কদীাল। এ সময় ওটি রেজিস্ট্রারে প্রাপ্ত লিখিত তথ্য অনুযায়ী ডা. শারমিন জাহান সোমা এদিন দুপুর দুইটায় ক্লিনিকে সার্জারি পরিচালনা করেন।
সরকারি নিবন্ধিত চিকিৎসক অফিস চলাকালীন সময়ে ব্যক্তিগত চিকিৎসা কার্যক্রম পরিচালনা ‘মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’ এর সুস্পষ্ট লঙ্ঘন।

ডা. শারমিন জাহান সোমাকে পাঠানো চিঠিতে বলা হয়, কেন তার বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না, তার স্বপক্ষে জবাব (প্রমাণাদিসহ) এ পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈফিয়ত তলবের চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যালয়, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও শরীয়তপুরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া