Advertise with us

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে মোজাম্মেল হোসেন খান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে মোজাম্মেল হোসেন খান

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব থেকে অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদ এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসাহ এডুকেশন স্কিম-এর পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ কে এম শফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া