Advertise with us

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২

সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় দুজন আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী স্টেশন ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) ও একই জেলার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)। তাৎক্ষণিক তারা প্রাথমিক চিকিৎসা নেন।

ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, ‘ফাহিমকে নিয়ে আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি বসা ছিলাম দুই ভাই।
ট্রেন টঙ্গী স্টেশনের কাছাকাছি এলে বাইরে থেকে একটি পাথর জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে আঘাত লাগে।

আহত লিটন মিয়া বলেন, ‘আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ঢাকা বেশি থাকা হয় ব্যবসার কাজে। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লেগে সেটি আরেকজনের গলায় আঘাত হানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া