শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর, ৩৬ হাজার কর্মসংস্থানের আশা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর, ৩৬ হাজার কর্মসংস্থানের আশা

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ প্রকল্প দেশের শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

আজ আনোয়ারায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা ৭৭৬ একরের এই অর্থনৈতিক অঞ্চলে ৩৬ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে তৈরি পোশাক, টেক্সটাইল, বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও চামড়াজাত শিল্প গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আসতে যাচ্ছে। বিনিয়োগ সহজ করতে দ্রুত শতভাগ কার্যকর ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালু এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় সিইআইজেড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বেজা, সিআরবিসি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া