শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২

সিলেট মহানগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৯২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ছয়টি থানার পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক কারবারি, চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধে সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।

অভিযানকালে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া