নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরো দুই নারীকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়াপালং ইউনিয়নের বোটানিক্যাল গার্ডেনের সামনে ভাঙা সেতুর আগে জলিল কাদের সওদাগরের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরো দুই নারীকে মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজনরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে রুবিনা ও শাহিনা কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহগুলোর সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।