নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় গতকাল থেকে কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে স্থানান্তরিত শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন)। মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি শামীম আহম্মদ। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মো. নুরুল আমীন, মো. মনির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, ডা. চৌধুরী গোলাম সোবহানী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. অলিউল্লাহ, নয়াবাজার শাখাপ্রধান মো. জিল্লুর রহমান, ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রাহক ও ব্যবসায়ীরা।