Advertise with us

এক্সপ্রেসওয়ে ও রেলপথ ঘিরে নাশকতার শঙ্কা, সতর্ক অবস্থান পুলিশের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক্সপ্রেসওয়ে ও রেলপথ ঘিরে নাশকতার শঙ্কা, সতর্ক অবস্থান পুলিশের

সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার ছক করা হয়েছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ ঘিরে হামলার আশঙ্কা করা হচ্ছে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অবরোধের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে যোগাযোগ বিচ্ছিন্নের পরিকল্পনা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগস্ট মাস ঘিরে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো টার্গেট করেছে। এ ছাড়াও রাজনৈতিক সংঘাত, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাউকেই নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। আজকালের মধ্যেই সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির নেতা-কর্মীরা নানাভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে আসছে। মাঝখানে তাদের কার্যক্রম ঝিমিয়ে গেলেও ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবরে নেতা-কর্মীরা আবার অপতৎপরতা চালাতে চাঙা হয়ে উঠেছে।
অনেকে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করে ঝটিকা মিছিল বের করছে। সম্প্রতি পুলিশের একটি গোয়েন্দা প্রতিবেদনে এমন আশঙ্কা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন বাজার ও নিমতলী রেলগেটে আকস্মিক ব্যারিকেড সৃষ্টির মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক ও রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করতে পারে। শ্রমিকদের ছদ্মবেশে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা গার্মেন্টে কৃত্রিম অসন্তোষ, ভাঙচুর বা অগ্নিসংযোগের মাধ্যমে উৎপাদন বন্ধ করে দেশের রপ্তানি আয়ে ধস নামাতে পারে। একই সঙ্গে নিজেদের লোকবল প্রদর্শন করতে সাধারণ শ্রমিকদের জোরপূর্বক বা ভুল বুঝিয়ে ঝটিকা মিছিলে যোগ দেওয়ানোর চেষ্টা করতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া