নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার (২৭ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প প্রণয়নে সম্ভাব্যতা, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের চলমান ও এডিপিভুক্ত অননুমোদিত নতুন প্রকল্প পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রকল্প গ্রহণের সময় এর সম্ভাবনা, ভবিষ্যৎ বিকাশ এবং স্থানীয় জনগণের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চলমান প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন প্রকল্প প্রণয়ন করতে হবে এবং সরকারি অর্থায়নের পাশাপাশি পিপিপি মডেলে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিতে হবে, যাতে উন্নয়নের সুফল দেশের মানুষ পায়।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।